সিলেট নিউজ বিডি: প্রিতিভোজের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট ‘ল’ কলেজে “ফ্রেন্ডস অব আইন শিক্ষার্থী”র অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ অক্টোবর) স্থানীয় একটি রেষ্টুরেন্টে প্রিতিভোজের মধ্যদিয়ে নব গঠিত ফ্রেন্ডস অব আইন শিক্ষার্থীর অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবদুল আলিম ও জহিরুল পাপ্পুর যৌথ সঞ্চালনায় প্রিতিভোজে অংশগ্রহন করেন প্রায় দু-ডজনের অধিক আইন শিক্ষার্থী।
ফ্রেন্ডস অব আইন শিক্ষার্থীর মধ্যে যারা প্রিতিভোজে অংশগ্রহন করেন তারা হচ্ছেন, আশরাফুর রহমান জুয়েল, বিশ্বজিত চক্রবর্তী, অপু চৌধুরী, মারুফ আহমেদ, রানা আহমেদ, ওলিউর রহমান অলি, আবুল কালাম, শতিস সরকার রাজু, সুমন, এ আর জাবেদ, জাহির, কল্লোল, মামুন আহমেদ প্রমূখ।
এর আগে ‘ল’ কলেজ ক্যাম্পাসের প্রধান পটকে আইন শিক্ষার্থী সবাই এক সাথে মিলিত হন, পরে সবার সম্মতিক্রমে শহরের প্রানকেন্দ্র জিন্দাবাজারে একটি রেষ্টুরেন্টে প্রিতিভোজে অংশগ্রহন করেন। “ফ্রেন্ডস অব আইন শিক্ষার্থী”র লক্ষ হচ্ছে, প্রত্যাক আইন শিক্ষার্থীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে একে অপরের সহযোগিতা প্রদান করা। 
Sylhetnewsbd Online News Paper