ঢাকা টেস্টেও আম্পায়ার ধর্মসেনা

চট্টগ্রাম টেস্টে রেকর্ড গড়েছেন আম্পায়ার কুমার ধর্মসেনা। ওই ম্যাচে তার সিদ্ধান্তের বিরুদ্ধে উভয় দল মিলে ১৬ বার রিভিউ নেয়। যার মধ্যে তার আটটি সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। একটি টেস্ট ম্যাচে এটিই সর্বোচ্চ।

শ্রীলঙ্কান এই আম্পায়ার ঢাকা টেস্টেও ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। তার সঙ্গী হিসেবে থাকবেন সুন্দরম রবি। আর টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন চট্টগ্রাম টেস্টে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করা ক্রিস গাফফানি।

আগামী ২৮ অক্টোবর রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচটি ২২ রানে জিতে নেয় ইংলিশরা।