মিসবাহ সিরাজের হ্যাট্টিক করায় ‘ল’ কলেজ ছাত্রলীগের মিষ্টি বিতরণ

সিলেট নিউজ বিডি: ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন সিলেট ‘ল’ কলেজের গভর্নিং বডির সভাপতি, সাবেক ছাত্রনেতা এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক পদে হ্যাট্টিক করায় মিষ্টি বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কলেজ হলরুমে ‘ল’ কলেজ ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্টিত হয়। সভায় এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ তৃতীয়বারের মতো বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নব মনোনিত সাধারন সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কে অভিনন্দন জানিয়েছেন ‘ল’ কলেজ ছাত্রলীগ নের্তবৃন্দ।

‘ল’ কলেজ ছাত্রলীগের সভাপতি এম. মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ঝুটন পাল, রূপক কুমার রায়, যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ, ফয়ছল তালুকদার, ক্রীড়া সম্পাদক মো. আতিকুর রহমান, ল’ কলেজ ছাত্রলীগ নেতা মুশফিক রিপন, কামরান আহমদ, বিজিত দাশ, লায়েছ আহমদ, লতিফুর রহমান, মো. আশরাফুর রহমান জুয়েল, জহিরুল ইসলাম লিটন, শাহিন আহমদ, মো. মুজাহিদ আলী, তাওহিদুল হাসান হিবলু, আব্দুল আহাদ উজ্জ্বল, মো. রায়হানুর রহমান, মো. ইসলাম উদ্দিন, জহিরুল হক পাপ্পু, আবুল কাসেম, সতীশ সরকার রাজু, বিজিত পাল, রুবেল আহমদ, সাজিদুর রহমান প্রমুখ।
14657319_306804799704855_3341089213878530295_n
তারা আনন্দে উল্রসিত হয়ে সভা শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।