সাঁতার কেটে সিঙ্গাপুর থেকে পালিয়ে যাওয়ার সময় একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সে দেশের অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার গভীররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সিঙ্গাপুরের অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, ৩০-বছর বয়সী ওই বাংলাদেশিকে কজওয়ের কাছের পাইপলাইনের দিকে সাঁতার কেটে যাচ্ছিলেন। এসময় তল্লাশি চালিয়ে অভিবাসন এবং কোস্টগার্ড পুলিশের কর্মকর্তারা তাকে পানির পাইপলাইনের নীচে খুঁজে পায়। এরপর তাকে গ্রেফতার করা হয়।
খবরে বলা হয়, তাকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে আরেক দফা তল্লাশি চালিয়ে পুলিশ ৩৪ ও ৩৭ বছর বয়সী দুইজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রথম ব্যক্তি সিঙ্গাপুরে ভিসার মেয়াদ পার হওয়ার পরেও সেখানে থাকছিলেন, তবে পরে তিনি অবৈধভাবে সেদেশ থেকে পালিয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। এক্ষেত্রে অবশ্য তিনি বেছে নিয়েছিলেন পানি পথ।
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সিঙ্গাপুরে থাকা কিংবা অবৈধভাবে সেদেশে ঢোকার অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিকে ছয়মাসের জেল কিংবা তিনটি বেত্রাঘাতের দণ্ড দেয়া যেতে পারে।
অন্যদিকে, প্রথম ব্যক্তিকে অবৈধভাবে সিঙ্গাপুর ত্যাগে সাহায্য করার অপরাধ প্রমাণিত হলে বাকী দুইজনের ছয়মাস থেকে দুই বছরের জেল এবং ৬,০০০ সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
Sylhetnewsbd Online News Paper