২৬ তারিখ বোন অর্পিতার বর আয়ুশ শর্মার জন্মদিন। সেই উপলক্ষে গোটা খান পরিবার হাজির হয়। তবে শুধু পরিবার নয়, বলিউড খ্যতনামা অভিনেতা সালমনের বেশ কয়েক জন ঘনিষ্ঠ বান্ধবীও নিমন্ত্রিত ছিলেন।
সেই তালিকায় রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ, এলি আব্রাম, দিয়া মির্জার মতো নায়িকা। মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ছিল পার্টি। অতিথি আপ্যায়নের জন্য সন্ধে নাগাদ পৌঁছে যান সালমান। জিনস আর কালো শার্ট পরে।
বোনের বিয়েতেও একইভাবে অতিথি আপ্যায়ন থেকে খাওয়াদাওয়া সহ সব দায়িত্ব নিজেই কাঁধে তুলে নেন। এদিনও তার ব্যতিক্রম ছিল না।
সালমানের পরেই একে একে ঢোকেন ভাই আরবাজ, সোহেল খান। সেলিম খান, হেলেন এবং সালমাও হাজির ছিলেন।
বলিউড তারকা ছাড়াও বেশ কয়েক জন টেলি তারকাও হাজির ছিলেন। খবর, অর্পিতার বর আয়ুশও সিনেমায় নামতে চান। তার সঙ্গে বলিউডের যোগাযোগ বাড়াতেই নাকি এই ব্যবস্থা।
Sylhetnewsbd Online News Paper