সিলেট নিউজ বিডি: সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ক্যাডারের হামলার ঘটনার রেস কাটতে না কাটতেই এবার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট ‘ল’ কলেজে ক্লাস চলাকালিন অবস্থায় হামলার শিকার হয়েছেন আইন শিক্ষার্থী।
মঙ্গলবার(০৮ নভেম্বর) ক্লাস শিক্ষকের সামনেই ছাত্রলীগ নেতার হামলার শিকার হন ঐ আইন শিক্ষার্থী।
সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ১ম ঘন্টার ক্লাসের নির্ধারিত সময়ের পর ২য় ঘন্টার ক্লাস চলাকালিন অবস্থায় বহিরাগত ৪জন সাঙ্গ পাঙ্গ সহ ক্লাসে আসেন ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান। ক্লাসে এসেই তিনি সামনের ডেক্সে সিট খালি না রাখায় এদিক ঐদিক তাকিয়ে এক আইন শিক্ষার্থী উপর নির্দয়ভাবে প্রহার শুরু করেন। উপস্থিত ক্লাস শিক্ষকের হস্তক্ষেপে সাময়িক সময়ের জন্য শান্ত হলেও ক্লাস শেষে শিক্ষক চলে যাওয়ার পর পরই ফের হামলা চালায় ঐ আইন শিক্ষার্থী উপর।
ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান ছাদিকের নেতৃত্বে বহিরাগত ৪জন সাঙ্গ পাঙ্গরা কিছু বুজে উঠার অাগেই আইন শিক্ষার্থীর উপর উপুর্যুপরি হামলা শুরু করে। হঠাৎ আকশ্মিক ভাবে স্তব্দ হয়ে পরে উপস্থিত শিক্ষার্থীরা। তারা তাদের বাধা প্রদান করা হলে আরো চরাও হয়। পরে আইন শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগপন্তিদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এতে অল্পের জন্য হতাহতের ঘঠনা ঘটেনি।
শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ নেতা ছাদিকুর রহমান সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক, তিনি যে দিনই কলেজে আসেন সে দিনই কোন না কোন শিক্ষার্থী তার রোষানলের শিকার হতে হয়। এমন কি প্রতিদিনই সে বহিরাগত বকাটেদের নিয়ে কলেজে ক্লাস করতে আসে। শ্রেনী শিক্ষককে তুয়াক্কা না করে সামনের ডেক্সের শিক্ষার্থীকে জুর করে উটিয়ে দিয়ে পিছনে যাওয়ার জন্য বলে। সে বলে’আমি লিপিষ্টিক মার্কা ছাত্রলীগ করিনা, আমার কথায় সব উঠবে বসবে’। তাই ছাত্রলীগের নেতা বলে কেউ তাকে বাধা নিষেধ করতে সাহস পায় না।
এ ব্যাপারে শিক্ষার্থীরা ‘ল’ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ কে জানালে তিনি বলেন, তার ব্যাপারে আরো অভিযোগ আমার কাছে আসছে, অভিযোগটা লিখিত অাকারে আমার কাছে আসলে আইনানুগ ব্যাবস্তা নেওয়া হবে।
ঘঠনার ব্যাপারে ‘ল’ কলেজ ছাত্রলীগ সভাপতি মো: মোস্তাক আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।
Sylhetnewsbd Online News Paper