‘আমির সানিকে বিয়ে করলে অবাক হবো না’

সিলেট নিউজ বিডি: অভিনেতা কামাল রশিদ খান মানেই যেন বিতর্ক। অভিনয়শিল্পী থেকে শুরু করে রাজনৈতিক নেতা মাইক্রোব্লগিং সাইট টুইটারে সবাইকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে প্রায়ই খবরে আসেন তিনি।

এবার বলিউডের মি. পার্ফেক্টশনিস্ট আমির খানকে নিয়ে টুইটারে মন্তব্য করে আমির ভক্তদের রোষানলে পড়েছেন তিনি।

সম্প্রতি একটি টুইটে কামাল রশিদ লেখেন, ‘আমির খান যদি কিরণ রাওকে ডিভোর্স দিয়ে সানি লিওনকে বিয়ে করতে চায় তবুও অবাক হবো না, তার মতো লজ্জাহীন ব্যক্তি অনেক কিছুই করতে পারে।’

টুইটারে কামাল রশিদ আরো লেখেন, ‘ভক্তদের মনে নিজেকে অসম্প্রদায়িক প্রমাণের জন্য সানিকে প্রচার করে আমির ভুল করছে।’

যুক্তরাজ্যে সানি লিওনের বেঈমান লাভ সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে কথা বলতে গিয়ে টুইটটি করেন কামাল রশিদ। কয়েকদিন আগে আমিরের বাড়িতে দিওয়ালি পার্টিতে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে হাজির হয়েছিলেন সানি। অন্যদিকে এই পার্টিতে আমন্ত্রণ পাননি কামাল রশিদ, সেই কারণেই তিনি এমন করছেন বলে অনেকের ধারণা।

প্রিয় অভিনেতাকে নিয়ে এমন মন্তব্যে ভীষণ চটেছেন আমির ভক্তরা। তারা কামাল রশিদ খানকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। অনেকে প্রচারণা পাওয়ার জন্য তার সস্তা কৌশলের নিন্দা জানিয়েছেন।

এর আগেও বলিউড তারকা সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, রাম গোপাল ভার্মা, করণ জোহর এবং কপিল শর্মাসহ অনেকের সঙ্গেই টুইটারে বিতর্কে জড়িয়েছিলেন কামাল আর খান।