মামুনুররশীদ,সিলেট নিউজ বিডি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের সফল প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কোন জেলা সফরে এখনো যান নাই।
তাই তিনি শাহজালালের পূণ্যভূমি সিলেট থেকে নতুন কমিটির কর্মসূচি শুরু করতে চান। এটা সিলেটবাসীর জন্য সৌভাগ্য। তাই সিলেট আলিয়া মাঠের ২৩ নভেম্বরের
জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। প্রত্যেক জেলা-উপজেলা-ইউনিয়ন, ওয়ার্ডে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
বুধবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আগমণ উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় এ কথা বলেন।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লূৎফুর রহমানের সভাপতিত্বে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট সফরে এসে তিনি কর্মীসভায় বলেন-
সিলেটবাসীকে সম্মান করে, শিক্ষার অগ্রগতিকে সম্মান করে আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী আমায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করেছেন। আপনারা আমার ভুলত্রুটি ধরিয়ে দেবেন, পরামর্শ দেবেন। আর সব সময় পাশে থেকে সহযোগিতা করবেন।
Sylhetnewsbd Online News Paper