সিলেট নিউজ বিডি: বলিউডে অভিনয় দক্ষতার জোরে নিজের জায়গা করে নিয়েছেন রানী মুখার্জী। কিন্তু তার কেরিয়ার তৈরির নেপথ্যে রয়েছেন অন্য এক নায়িকা! শুনতে অবাক লাগলেও এটাই নাকি সত্যি। আর এ কথা অন ক্যামেরা স্বীকার করলেন সেই নায়িকা টুইঙ্কেল খান্না! ‘কফি উইথ করণ অনুষ্ঠানে অংশ নিয়ে টুইঙ্কেল বলেন, ‘আমিই রানী মুখার্জী কেরিয়ার তৈরি করেছি।’ কিন্তু কী ভাবে? টুইঙ্কেল বলেন, ‘আমার কেরিয়ারে একটাই হিট ছবি হতে পারত, যেটা আমি অফার পেয়েও রাজি হইনি। আর সেটা হল কুছ কুছ হোতা হ্যায়।’ তা হলেই বলুন, রানীর কেরিয়ার কি টুইঙ্কেল তৈরি করেননি? ওই ছবি দিয়েই তো রানিকে চিনলেন দর্শক। বলিউড টাউনে তার সেন্স অব হিউমারের জন্য বিখ্যাত টুইঙ্কেল।
এ কথা বলার পর করণ ব্যখ্যা দেন, ‘আমি কুছ কুছ হোতা হ্যায়-এ স্ক্রিপ্ট শোনানোর পর টুইঙ্কেল তিন দিন সময় চেয়েছিল ভাবার জন্য। তিন দিন পর ফোন করে বলে যেখানে শাহরুখ-কাজল রয়েছে সেখানে আমাকে কে দেখবে? আমি করব না এটা। আমি সত্যিই বেশ দুঃখ পেয়েছিলাম। কারণ ওই ছবিটার জন্য আমি টুইঙ্কেলকেই চেয়েছিলাম।’ এর পর হাসতে হাসতে নায়িকা বলেন, ‘আমি খুব খারাপ অভিনেত্রী ছিলাম। ‘মেলা’তে আমার খারাপ অভিনয়ের জন্যই সকলে আমাকে মনে রাখবে।’
Sylhetnewsbd Online News Paper