সিলেট নিউজ বিডি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সবশেষ বার্ষিক বেতন নির্ধারিত আছে চার লাখ ডলার। নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানিয়েছেন, এই বেতন তার দরকার নেই। আসলে প্রেসিডেন্টের বেতন কতো, সেটাও তিনি জানতেন না। গত ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর সিবিএস টেলিভিশনকে দেওয়া এক ঘণ্টার সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ৭০ বছর বয়সী ধনকুবের ট্রাম্পের কাছে এই চার লাখ ডলার অবশ্য কিছুই না। ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে তার সম্পদ ৩৭০ কোটি ডলারের। তবে আরেক ম্যাগাজিন ফরচুর বলছে এই অংকটা ৫০০ কোটি হতে পারে। এমন একজন লোকের কাছে চার লাখ ডলার নেওয়া না নেওয়ায় কিছু নাই যেতে আসতে পারে।
ট্রাম্প বলেন, ‘আমি এই বিষয়ে কখনো কিছু বলিনি। কিন্তু এখন বলছি আমি প্রেসিডেন্ট হিসেবে বেতন নেব না।’ তবে আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিনা পয়সায় কাজ করতে পারেন না। এ জন্য একটি কৌশল নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আইন অনুযায়ী যেহেতু আমাকে নিতেই হবে, তাই আমি বছরে এক ডলার নেবো।’ সিবিএস টেলিভিশনের সাক্ষাৎকার গ্রহীতা লেইসলি স্টালের কাছেই ট্রাম্প জানতে চান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেতন কতো। জবাবে এই উপস্থাপিকা জানান, বছরে চার লাখ ডলার। এরপর ট্রাম্প বলেন, ‘আমি এই বেতন নেবো না।’ ট্রাম্প বলেন, তিনি তার কথা পাল্টাবেন না। যদিও এর আগে তিনি নানা সময় কথা পাল্টেছেন। এ কারণে প্রেসিডেন্টের মত পদের জন্য তিনি উপযুক্ত নয় বলে অনেকে বলে আসছেন। ট্রাম্প বলেন, ‘কখনও কখনও মানুষকে পক্ষে টানতে নানা কথা বলতে হয়।’ তিনি বলেন, ‘ট্রাম্প বলেন- “আমি একটা ভদ্র এবং বিরক্তিকর চরিত্রই হতে চাই না, অনেক ক্ষেত্রে আমি হয়ে দেখাবোও।’
Sylhetnewsbd Online News Paper