সিলেট নিউজ বিডিঃ বিশ্বখ্যাত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন গতকাল মঙ্গলবার ৫০ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। জ্যানেট ও তার স্বামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেয়া এক বিবৃতিতে সন্তান জন্মের কথা ঘোষণা করা হয়েছে। এ খবর প্রকাশ করেছে বিবিসি।
এক বিবৃতিতে বলা হয়, জ্যানেট এবং তার কাতারের ব্যবসায়ী স্বামী উইয়িসাম আল মানা তাদের ছেলে সন্তান এইশা আল মানাকে পেয়ে রোমাঞ্চিত।
বিবৃতিতে আরও বলা হয়, জ্যানেট সুস্থ শরীরে সন্তানের জন্ম দিয়েছেন। সন্তান এবং মা উভয়ই ভালো আছেন।
গত বছরের এপ্রিলে তিনি গর্ভধারণের বিষয়টি বুঝতে পারেন এবং তার আনব্রেকেবল ওয়ার্ল্ড ট্যুর স্থগিত করেন।
তখন তিনি টুইটারে এক ভিডিও পোস্ট করে ভক্তদের জানান, তিনি ট্যুর স্থগিত করছেন কারণ হঠাৎ করেই তার শরীরে পরিবর্তন ঘটেছে।
তিনি বলেছেন, স্বামীর সঙ্গে পরিবার গঠনের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন তিনি। কিছুদিন আগে জ্যানেটকে লন্ডনে শিশু সামগ্রী কেনাকাটা করতে দেখা গেছে।
পপতারকা মাইকেল জ্যাকসনের ছোট বোন জ্যানেট জ্যাকসন নয় ভাইবোনের মধ্যে সবার ছোট।
সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী জ্যানেট জ্যাকসনের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮২ সালে। এখন পর্যন্ত ১১টি অ্যালবাম প্রকাশ করেছেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা। ২০১২ সালে তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হন কাতারের ধনকুবের ব্যবসায়ী উইশাম আল মানাকের সঙ্গে। জ্যানেটের এটি তৃতীয় বিয়ে।
Sylhetnewsbd Online News Paper