সিলেট নিউজ বিডিঃ কাউকে ভালোবাসার জন্য খুব বড় কোনো কারণের প্রয়োজন হয় না সব সময়। একেক জনের হিসাব একেক রকমের। অনেক ছেলে যেমন মেয়েদের রূপেই হুট করে মজে যায়, তেমনটা মেয়েদের ক্ষেত্রেও ঘটতে পারে। আর মজার বিষয়, ছেলেদের দাড়ি এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। চকচকে কামানো নয়, বরং গালে ফুটে থাকা সুস্পষ্ট দাড়িওয়ালা কোনো ছেলের দিকেই টান অনুভব করে মেয়েরা। এমন ছেলেরা কেন মেয়েদের পছন্দের তালিকায় সবার ওপরে থাকে, তার কয়েকটি কারণ প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। এক নজরে দেখে নিতে পারেন।
১. কিছু গবেষণায় দেখা গেছে যে, যেসব মেয়ের বাবা বা দাদার দাড়ি ছিল তারা স্বাভাবিকভাবেই অনুভব করে যে, যাদের দাড়ি আছে তাদের অনেক বেশি আকর্ষণীয় লাগে। কারণ এসব মেয়ে তাদের বাবা ও দাদাকে অনেক বেশি ব্যক্তিত্বসম্পন্ন ও আকর্ষণীয় মনে করে।
২. চেহারার ওপর দাড়ির কারণে আলাদা একটা রেখা দেখা যায়, যা তার পুরুষালী বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এই পুরুষালী প্রকাশভঙ্গিমার তোড়ে মেয়েরা অবচেতনভাবেই তাদের প্রেমে পড়ে।
৩. দাড়ির কারণে ছেলেদের অনেক বেশি পরিণত মনে হয়। বেশির ভাগ মেয়েই পরিণত ছেলেদের সঙ্গে সম্পর্ক করতে বেশি আগ্রহী হয়। তারা নিজেকে তার কাছে নিরাপদ মনে করে।
৪. আপনি যদি একই মানুষের দাড়ি ছাড়া ও দাড়িসহ ছবি দেখেন তাহলে নিজেই পার্থক্যটা অনুভব করতে পারবেন যে, দাড়িসহ একটা ছেলেকে কতটা শক্তিশালী মনে হয়!
৫. দাড়ি ছাড়া পুরোপুরি শেভ করা ছেলেদের মেয়েরা খুব একটা পছন্দ করে না। এর কারণ, তাদের কাছে মনে হয় এরা শিশুতোষ! সচরাচর দেখা যায়, যেসব ছেলেকে দেখতে পরিণত মনে হয়, তাদের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে মেয়েরা।
Sylhetnewsbd Online News Paper