সিলেট নিউজ বিডিঃ এই প্রথম মঞ্চে অভিনয় করলেন বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা। এতদিন তাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছি। সে নাকি বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছে। কিন্তু আসল খবর হলো সুহানা মঞ্চে অভিনয় করেছেন।
মুম্বাইয়ের একটি নাটকের দলের সক্রিয় সদস্য সুহানা। সম্প্রতি মঞ্চে ‘সিন্ডারেলা’ নামক একটি নাটক উপস্থাপনা করল ওই দল। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুহানা। নাটকের বেশ কিছু ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে বলিউড টাউনের একটা বড় অংশের মতে, কিভাবে অ্যাটেনশন তৈরি করতে হয় তা ভালই জানেন সুহানা। হবে নাই বা কেন? ছোট থেকেই তো গ্ল্যামার ওয়ার্ল্ডেই তার বেড়ে ওঠা।
সুহানার রক্তে রয়েছে অভিনয় সত্ত্বা। তাই অভিনেত্রী হিসেবে তাকে যে দর্শক দেখবেন এটা বোধহয় খু%
Sylhetnewsbd Online News Paper