মুরারিচাঁদ কলেজের মোহনা বসন্ত উৎসব ১৪২৩ উদযাপিত

সিলেট নিউজ বিডিঃ শত বছরের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের “মোহনা সাংস্কৃতিক সংগঠন” প্রতি বছরের ন্যায় এবারো মোহনা বসন্ত উৎসব ১৪২৩ উদযাপন করে। সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের মূল ফটক হতে মোহনা বসন্ত শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এই আয়োজন। বেলা ১১টায় অনুষ্ঠানের প্রথম পর্বের এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সামসুদ্দিন সামস্ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিমল চন্দ্র দত্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তোতিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান শামীমা আখতার চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সাহেদা আখতার, সমাজবিজ্ঞানের বিভাগীয় প্রধান পান্না রানী রায়, পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও মোহনার উপদেষ্টা আ.ন.ম. রিয়াজ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহাব উদ্দিন, উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক শাহনাজ বেগম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ও মোহনার উপদেষ্টা সুনীল ইন্দু অধিকারী, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. বেলাল উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জামাল উদ্দিন, ইংরেজী বিভাগের প্রভাষক আবু মুসা তারেক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সুয়েব আহমদ, বাংলা বিভাগের প্রভাষক ঝিনি বেগম, শাহানা আখতার। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, উর্বশী আবৃত্তি পরিষদ সিলেটের সভাপতি মোকাদ্দেস বাবুল, মোহনার সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন দোলন আহমদ, অলিউর রহমান সামি, আজীবন সদস্য মো. নাসির উদ্দিন, সাবেক সহ সভাপতি শংকর দেবনাথ, মাসুমা, সিনিয়র সদস্য জুয়েল, আবির, সাহিত্য সম্পাদক শরীফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. এনাম উদ্দিন। সহ সভাপতি লিংকন দাস ও সাধারণ সম্পাদক মো. এনাম উদ্দিনের সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন তমালিকা তালুকদার, মনিকা রাণী দাস, উজ্জল আলম, অলিউর রহমান সামি, মুন্না রানী দেব, লিংকন দাস, মামুন, দেলোয়ার, আমিন, তুষার, টিপু, আলমগীর, মৌসুমী, সুজন, মিলাদ, জুই, শহিদুল্লাহ কায়সার, তামান্না, আকাশ, সোহান, বৃষ্টি, শাহীন, সৌরভ, হাসান, অমিত, সুষমা, কেয়া, তামান্না, অপু, শাহরিয়ার, শিমূল, মৌ, অনিক, ফাইয়ান প্রমূখ।

এছাড়া পরিবেশনায় আরো অংশগ্রহণ করেন থিয়েটার মুরারিচাঁদ ও জাতীয় কবিতা পরিষদ এমসি কলেজ, সিলেট।