ছাত্রলীগকে কটাক্ষ করায় সিলেট আইন কলেজে দুই ছাত্রের উপর হামলা।

বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে ফেসবুক আইডি দিয়ে কটাক্ষ করে পোস্ট দেওয়ার জের দরে সিলেট আইন কলেজের দুই ছাত্রের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সিলেট আইন কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জেলা বারের বিজ্ঞ আইনজীবী সৈয়দ মহসিন আহমেদের হস্তক্ষেপে পরিস্তিতি শান্ত হয়।

রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় সৌরভ ও সাদিকুর রহমান সাদিকের নেতৃত্বে সিলেট আইন কলেজে ছাত্রের উপর হামলা করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সিলেট আইন কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা ফেসবুকে কটুক্তির বিষয়টি জানতে পেরে কে বা কারা ছাত্রলীগকে নিয়ে ফেসবুক আইডি দিয়ে কটাক্ষ করে পোস্ট দিয়েছে তার খোজ নেয়া হয়। গত শনিবার থেকে তা নিয়ে গুঞ্জন শুরু হয়। তার জের দরে সন্দেহাতীতভাবে দুই ছাত্রের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা।