আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট ল কলেজের ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

সিলেট নিউজ বিডিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট ল কলেজ শাখার ছাএলীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। নেতাকর্মীরা কলেজ শাখার সহ সভাপতি জুটন পাল ও সিলেট জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। সিলেট ল কলেজ শাখার ছাএলীগ র‌্যালী সহকারে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিলিত হয়ে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট ল কলেজ শাখার সভাপতি মোস্তাক আহমদ, সাধারন সম্পাদক হাফিজুল হক, যুগন্ সাধারন সম্পাদক সুজন তালুকদার, ল কলেজ ছাত্রলীগ নেতা এম ইসলাম উদ্দিন, আব্দুল আলিম, মাহবুব আহমেদ, আশরাফুর রহমান জুয়েল, অপু চৌধুরী, ফাতেমা সিদ্দিকি জুই, তথ্য অ গবেষনা সম্পাদক সাহেদ আহমদ,ঘন শিক্ষা সম্পাদক রাজিব পাল,লতিফুর রহমান, রাশেদুল ইস্লাম,বিষ্ঞু পাল, চুম্পক দে, নুরুল আমিন,রুপা বেগম, ফয়সল আহমেদ, বিশ্বজিত চক্রবতী, শাহরিয়ার মামুন, ফারিয়া জান্নাত সহ প্রমুখ।