সিলেট নিউজ বিডিঃ বাংলাদেশের শততম গৌরবের টেস্ট জয় করায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন সিলেট নিউজ বিডি পরিবার। এক বার্তায় তারা বলেন, এই দিনটির জন্য ১৭টি বছর অপেক্ষা করেছে বাংলাদেশ। কলম্বো টেস্টে আরও একবার সেই বীরত্বের সাক্ষর রাখলো টাইগাররা। টেস্ট ক্রিকেটে উন্মোচন করল নতুন দিগন্ত। যে রেকর্ড আজ ইতিহাসের পাতায় খোদাই করেছে সাকিব-মুশফিকরা। সেটি সত্যিই গৌরবের। যার জন্য দীর্ঘ দেড় যুগ অপেক্ষা করেছে লাল-সবুজের বাংলাদেশ।
অভিনন্দন দাতারা হলেন, সম্পাদক মন্ডলীর সভাপতি মাহবুবুল আলম মুহিত, সম্পাদক মোঃ আশরাফুর রহমান জুয়েল, ব্যবস্হাপনা সম্পাদক -আব্দুর রশিদ খান রাশেদ, বার্তা সম্পাদক আব্দুল আলীম, উপ-সম্পাদক জুয়েল আহমদ ফয়ছল, ষ্টাপ রিপোর্টার শাহ অলি, ষ্টাপ রিপোর্টার সাইবুর রহমান, ফটো সাংবাদিক দিলোয়ার হোসেন প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper