সিলেট নিউজ বিডি: অনেক দিন বডিউডের পর্দায় দেখা দেখা যাচ্ছে না সুস্মিমা সেনকে। কিন্তু অভিনয়কে বিদায় জানাননি। মনমত চিত্রনাট্য পাচ্ছেন না বলেই পর্দায় নেই তিনি। সুস্মিতা চান রোমান্টিক ছবিতে অভিনয় করতে। ছবিতে চুটিয়ে রোমান্স করতে চান। সম্প্রতি নিজের মুখেই এসব কথা বললেন।
সুস্মিমা জানান, নিত্যদিন স্ক্রিপ্ট পড়ছেন। কিন্তু নতুনত্ব কোথায়? সেই তো কমেডি না হয় ভয়ের ছবির চিত্রনাট্য। কিন্তু তার অপেক্ষা রোম্যান্টিক চরিত্রের জন্য। সে কারণেই এই মুহূর্তে কোনও ছবি হাতে নিচ্ছেন না সুস্মিতা সেন।
এ নিয়ে তিনি বলেন, ‘আমি কমেডিও করেছি। আবার হরর ফিল্মেও অভিনয় করেছি। কিন্তু এ বার আরও একটু পরিণত চরিত্র চাই। একটা রোম্যান্টিক ছবিতে চুটিয়ে রোম্যান্স করতে চাই।’
সুস্মিতা মনে করেন, এই মুহূর্তে খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। নতুন প্রযোজকরা যেমন আসছেন, তেমনই স্টুডিওর মানও উন্নত হয়েছে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও খুব ভাল। কিন্তু পছন্দের চরিত্র না পেলে এখনই কোনও ছবিতে সই করবেন না তিনি। আর পছন্দের চরিত্র মানে? অবশ্যই রোম্যান্টিক চরিত্র, যা নিজেই জানিয়েছেন সুস্মিতা।
Sylhetnewsbd Online News Paper