হলিউডকে বিদায় জানিয়ে বলিউডে প্রিয়াঙ্কা

সিলেট নিউজ বিডি: হলিউডকে আপাতত বিদায় জানিয়ে বলিউডে এলেন ভারতের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত কয়েক বছর বলিউড থেকে পাততাড়ি গুটিয়ে হলিউডবাসী হয়ে ছিলেন তিনি। গতকাল রাতে আপাতত হলিউডের পাট চুকিয়ে মুম্বাই ফিরে এলেন পিগি চপস।

শনিবার রাতে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে লেন্সবন্দি হন প্রিয়াঙ্কা। সেসময় বিমানবন্দরে অভিনেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্যে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত। প্রসঙ্গত, প্রায় এক বছর বাদে প্রিয়াঙ্কাকে দেখা গেল।

নিউইয়র্কে দীর্ঘদিন ছিলেন প্রিয়াঙ্কা। ব্যস্ত ছিলেন ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’-এর কাজে। এইমুহূর্তে নিজের প্রযোজনা সংস্থার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।