ছাতকে লাফার্জের চাকুরিচ্যুত শতাধিক শ্রমিদের বিক্ষোভ

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে লাফার্জ সুরমা সিমেন্টের ঠিকাদার নিয়োজিত চাকুরীচ্যূত প্রায় শতাধিক শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার প্রধান ফটক ঘেরাও করে বিভিন্ন দাবী সংক্রান্ত প্লে-কার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। এর আগে বুধবার রাতে শ্রমিকরা নোয়ারাই এলাকায় সুযোগ-সুবিদাসহ চাকুরী বহাল করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সভা করে। দীর্ঘ দু’সপ্তাহ অতিবাহিত হলেও চাকুরীচ্যুত শ্রমিকদের কাজে যোগদানের ব্যাপারে কোন সমাধান না হওয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের ন্যয্য অধিকার, চাকুরীতে পূর্ণবহালের দাবীতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেন করেও কোন সুরাহা হয়নি। স্থানীয় একটি চক্র শ্রমিকদের চাকুরী নিয়ে নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবি করায় গত ১মে’ থেকে তাদের কাজ বন্ধ করে দেয়া হয়। পুরাতন দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠান এইচআর এন্টারপ্রাইজ ও শাহজাহান ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং লাফার্জ কর্তৃপক্ষের কাছে অপারগতা প্রকাশ করে। পরে লাফার্জ কর্তৃপক্ষ মফিজ নগর এন্টারপ্রাইজ নামে একটি সমিতিকে শ্রমিকদের ঠিকাদারী শ্রমিক সরবরাহে আদেশ প্রদানের পর চাকুরীচ্যূত শ্রমিকদের সুযোগ-সুবিদা বৃদ্ধি না করে কাজে যোগদান করা নিয়ে তৈরী হয় বিরোধ।
শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি ছাদ মিয়া ও সাধারণ সম্পাদক সুহেল আহমদ জানান, নতুন ঠিকাদার মফিজ নগর এন্টারপ্রাইজের সাথে আমাদের সুযোগ-সুবিদা নিয়ে আলোচনা করেও ভরসা করতে পারছি না। তাদের সাথে লিখিত নতুন চুক্তি না করে আমরা কাজে যোগদান করবো না।

লাফার্জে নতুন ঠিকাদরী প্রতিষ্ঠান মফিজ নগর এন্টারপ্রাইজের পরিচালক ফয়জুর রহমান, আবদুল আলিম চৌধুরী, আশ্বাদ আলীসহ ৫জন পরিচালক জানান, শ্রমিকদের আর্থিক সুযোগ-সুবিদা বৃদ্ধির ব্যাপারে একাধিক বার আলোচনা হয়েছে। একটি কুচক্রী মহলের ইন্দনের কারনে বিষয়টি সমাধান হচ্ছে না।