সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের সঙ্গে ম্যাচ নিয়ে সব সময়ই টাইগার ভক্তদের আগ্রহ একটু বেশি। আর মেলবোর্নে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর থেকে তো উত্তেজনা আরও তুঙ্গে। ওই ম্যাচে আম্পায়ার ছিলেন ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও পাকিস্তানের আলীম দার। মাঠের দুই আম্পায়ার, তৃতীয় আম্পায়ার সবাই পক্ষপাতিত্ব করেই বাংলাদেশকে জয়বঞ্চিত করেছে বলে অভিযোগ সমর্থকদের।
তবে বৃহস্পতিবার এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে থাকছেন না ওই বিতর্কিতরা। আইসিসি দু্ই সেমিফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে।
বাংলাদেশ-ভারত ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে রয়েছেন রিচার্ড কেটেলবরো ও কুমার ধর্মসেনা। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন নাইজেল লং ও রিচার্ড ইলিংওয়ার্থ। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ক্রিস ব্রড।
Sylhetnewsbd Online News Paper