সিলেট নিউজ বিডি ডেস্ক: আইসিসির পূর্ণাঙ্গ সদস্য পদ পেলো আফগানিস্তান ও আয়ারল্যান্ড। দুটি দেশই টেস্ট মর্যাদা পেয়েছে আজ।
আইসিসির সর্বশেষ টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ, ২০০০ সালের জুনে। প্রায় দেড় যুগ পর একসঙ্গে দুটি দেশ পা রাখল ক্রিকেটের কুলিন আঙিনায়। এখন থেকে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২টি।
দুই দেশের বোর্ডই আইসিসির কাছে পূর্ণ সদস্য হওয়ার আবেদন করেছিল। আজ বৃহস্পতিবার লন্ডনে আইসিসির বার্ষিক সভায় কোনো বিরোধিতা ছাড়াই আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে টেস্ট মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুটি দল এখন খেলতে পারবে পাঁচ দিনের ম্যাচ।
আফগানিস্তান ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস পায়। ২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলে আফগানিস্তান। এরপর ২০১৬ সালে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে।
আয়ারল্যান্ড ২০০৭ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলে। বিশ্বকাপে তারা পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ওঠে। সুপার এইটে বাংলাদেশের বিপক্ষেও জয় পায়। এরপর ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলে। ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে।
কোন দল কত সালে পেয়েছে টেস্ট মর্যাদা:-
অস্ট্রেলিয়া ১৮৭৭
ইংল্যান্ড ১৮৭৭
দ. আফ্রিকা ১৮৮৯
ও. ইন্ডিজ ১৯২৮
নিউজিল্যান্ড ১৯৩০
ভারত ১৯৩২
পাকিস্তান ১৯৫২
শ্রীলঙ্কা ১৯৮২
জিম্বাবুয়ে ১৯৯২
বাংলাদেশ ২০০০
আফগানিস্তান ২০১৭
আয়ারল্যান্ড ২০১৭
Sylhetnewsbd Online News Paper