সিলেট নিউজ বিডি ডেস্ক: চলচ্চিত্রে একেবারেই যেন অনুপস্থিত শাবনূর। অস্ট্রেলিয়ায় আট মাসের প্রবাস জীবন কাটিয়ে ঈদের আগে দেশে ফিরেছেন জনপ্রিয় এ নায়িকা। আত্মীয়স্বজনের সঙ্গে ঢাকাতেই উদযাপন করেছেন ঈদুল ফিতর। হাতে কয়েকটি ছবির কাজ থাকলেও এবার নতুন মিশনের কথা জানালেন তিনি। ছবি নির্মাণে আসবেন এ তারকা। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়েই ভাবছেন তিনি। শুধু উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন।
এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘ছবি পরিচালনা করব এ পরিকল্পনা আমার অনেক দিন আগের। শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। মনে হচ্ছে এখন ছবি নির্মাণ আমার জন্য উপযুক্ত সময়। তাই নির্মাণে নামতে চাচ্ছি। সব ঠিক থাকলে শিগগিরই পরিচালক শাবনূরকে দেখতে পাবেন দর্শক।’
নিজের পরিচালিত ছবিতে তিনি অভিনয় করবেন কি না সে ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি শাবনূর। নতুন মিশন নিয়ে কতটুকু সফল হন সেটিই এখন দেখার বিষয়।
Sylhetnewsbd Online News Paper