সিলেট নিউজ বিডি ডেস্ক: বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে একটি ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কয়েক মাস আগে এমনটাই আলোচনায় উঠে। ছবিটির নাম ‘সিতারা’। ছবিটি পরিচালনা করবেন আশিষ কুমার রায়। আবুল বাশারের একটি গল্প থেকে নির্মিত হবে ছবিটি।
ছবিটিতে মোশাররফ করিম অভিনয় করবেন মাধুরীর বডিগার্ড হিসেবে। আলোচনার বেশ কয়েক মাস কেটে গেলেও এ ছবির বিষয়ে কোনো খবর নেই।
এ প্রসঙ্গে মোশাররফ করিম তেমন কোনো তথ্য দিতে পারেননি।
তিনি বলেন, ‘এরকম একটি কথা হয়েছিল। আমি চুক্তিবদ্ধও হয়েছি। তবে কবে শুটিং শুরু করবে এ বিষয়ে জানা নেই আমার। এখন তো আমি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। আগামী ঈদের আগে ছবির শুটিং তো আর সম্ভব নয়। দেখা যাক। শুটিং শুরু হলে তো আপনারা জানবেনই।’
Sylhetnewsbd Online News Paper