সিলেট নিউজ বিডি ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্ব থেকে সবকটি ম্যাচে হেরে এসে বাংলাদেশ ফুটবল দলের কোচ অর্ড বলছেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে না খেলে বাংলাদেশের উচিৎ তৃণমূলে নজর দেয়া।’
প্রথম ম্যাচে সাত গোল হজম। দ্বিতীয় ম্যাচে একটা দিয়ে নিজেদের জালে তিনটি। শেষ ম্যাচে আরও তিনটি। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে এভাবে হেরে যায় বাংলাদেশ।
দেশের ফুটবল দিনকে দিন তলানিতে গিয়ে ঠেকছে। প্রতিবেশী ভারত, নেপাল, মালদ্বীপও এখন বাংলাদেশকে অনায়াসে হারিয়ে দেয়।
‘ছেলেদের ফিটনেস নেই। আমি এদের প্রথম দেখে খুব অবাক হয়েছিলাম। জাতীয় দলের একজন হয়ে আপনি ফিটনেস কিংবা মৌলিক দিক নিয়ে খুব একটা কাজ করার সময় পাবেন না। বাংলাদেশের উচিত তৃণমূল থেকে খেলোয়াড় তুলে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা।’ বলেন অর্ড।
বাফুফে অর্ডকে শুধু জাতীয় দলের জন্য নয়, বয়স ভিত্তিক দলের সঙ্গেও কাজ করাবে। সেভাবেই চুক্তি হয়েছে।
জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ গোল খাওয়ার পর বলেছিলেন, ‘এই ফিটনেস দিয়ে কাজ হবে না। ছেলেরা ক্লাবে নিজেকে উজাড় করে দেয়। অথচ জাতীয় দলে আসলে ৪৫ মিনিট খেলতে পারে না।’
দ্বিতীয় ম্যাচের আগে গোল করে হেরে যাওয়ায় তার মন্তব্য, ‘ওই ম্যাচ প্রমাণ করে ফিটনেস না থাকলে নিজেকে উজাড় করে দিয়েও কাজ হয় না।’
‘বাংলাদেশ এখন হারের বৃত্তে আছে। ছেলেরা মাঠে নামার আগেই হেরে যায়। এটা পরিবর্তন করতে হবে।’
Sylhetnewsbd Online News Paper