নির্ভুল তদন্তে সময় নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট নিউজ বিডি ডেস্ক: রাজধানীর গুলশানে হলি আর্টিজান বোকারিতে হামলা মামলার চার্জশিট শিগগিরই দেয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, নির্ভুল তদন্ত ও অভিযোগপত্র দিতে কাজ করছে পুলিশ। কোনো ধরনের ভুল যাতে না হয়, সে জন্য সময় নেয়া হচ্ছে।

শুক্রবার অলিম্পিক ডে উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। তদন্ত শেষ পর্যায়েও বলে জানান তিনি।

নাটোর থেকে গ্রেফতার রাশেদ ওরফে আবু জাররার প্রসঙ্গে তিনি বলেন, রাশেদ ছিল ওই হামলা পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম।

প্রসঙ্গত, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, বগুড়া জেলা পুলিশ এবং নাটোর পুলিশের অভিযানে গ্রেফতার হন রাশেদ।