সিলেট নিউজ বিডি ডেস্ক: অস্ট্রেলিয়ার লিড ৭২ রানের। হাতে এক উইকেট। চতুর্থ দিন সেই উইকেট দ্রুত নিয়ে বড় টার্গেট দিতে চায় বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজ আরো বলেন, এখনো দুই দিন আছে। যদি আমরা খুব ভালো করতে পারি, তাহলে অসম্ভব কিছু না। আর একটা উইকেট নিতে হবে। এখনো দুই দিন আছে। আমাদের ব্যাটসম্যানরা যদি বড় টার্গেট দিতে পারে, অসম্ভব কিছু না।
তৃতীয় দিনের খেলা শেষে সরাসরি জয়ের কথাটা মুখে না আনলেও বোঝাতে চেয়েছেন সেটিই।
স্বাগতিকরা এ মুহর্তে কিছুটা ব্যাকফুটে থাকলেও তামিম-সাকিব-মুশফিকরা ব্যাট হাতে জ্বলে উঠলে কঠিন হতে পারে অস্ট্রেলিয়ার জন্য। চতুর্থ ইনিংসে ব্যাট করার কঠিন কাজটাই করতে হবে অজিদের। তার আগেই যা করার করতে হব টাইগার ব্যাটসম্যানদের। তাহলেই জয়ের সুযোগের সামনে আবারও দাঁড়াতে পারে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশের করা ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়া করেছে ৯ উইকেট হারিয়ে ৩৭৭ রান।
Sylhetnewsbd Online News Paper