সিলেট নিউজ বিডি ডেস্ক: আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল টিবিএন২৪ টিভির সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ ফজলুর রহমান।
টিবিএন২৪ টেলিভিশন কর্তৃপক্ষ তাকে সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেছেন। যুক্তরাষ্ট,যুক্তরাজ্য,কানাডা,অষ্টেলিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাচীন ও আবহমান গ্রাম-বাংলার গৌরবময় ইতিহাস ঐতিহ্য সহ বাংলার আপামোর জনসাধারণের কথা বিশ্ববাসির সামনে তুলে ধরার জন্যই সাংবাদিক ফজলুর রহমানকে দায়িত্ব প্রদান করে টিবিএন২৪ টেলিভিশন কর্তৃপক্ষ।
তাই সাংবাদিক ফজলুর রহমান এক বার্তায় সিলেট নিউজ বিডি২৪ ডট কমের মাধ্যমে মিডিযায় কর্মরত সাংবাদিক বৃন্দ সহ সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে তিনি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন। বেসরকারী টেলিভিশন চ্যানেল এসটিভি ও বাংলাভিশনের ভিডিও এডিটর হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সম্প্রতি সময়ে তিনি বাংলাটিভির বালাগঞ্জ ও ওসমানীনগর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এখন থেকে যুক্তরাষ্ট,যুক্তরাজ্য,কানাডা,অষ্টেলিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশে বাংলার বিভিন্ন প্রান্তের নিউজ সম্প্রচার সংক্রান্ত যে কোন প্রয়োজনে সকল মহলকে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ফজলুর রহমান। তার ইমেইল-Md.fajlu.Miah@gmail.com ব্যক্তিগত মোবাইলঃ ০১৭৮১৪৩০১১১।
Sylhetnewsbd Online News Paper