সিলেট নিউজ বিডি ডেস্ক: মিরপুরের মাজার রোডের ‘জঙ্গি আস্তানায়’ শুক্রবার সকাল ৯টার দিকে পঞ্চম দিনের অভিযান শুরু করে র্যাব সদস্যরা। সেখানে মিলেছে আরও বোমা তৈরির সরঞ্জাম।
ছয়তলা ওই ভবনের প্রতিটি তলায় চারটি করে ইউনিট। তার মধ্যে পঞ্চম তলার দুটি ইউনিটে সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ।
বৃহস্পতিবার ষষ্ঠ তলার একটি অংশে তল্লাশি চালিয়ে ২৩টি ফ্রিজ পাওয়ার কথা জানিয়েছিল র্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ।
টাঙ্গাইলের এলেঙ্গায় সোমবার একটি বাড়িতে অভিযান চালিয়ে ‘জেএমবির জঙ্গি’ দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্রসহ আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন মধ্যরাতে মিরপুরের ওই বাড়িতে অভিযান শুরু করে র্যাব।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, ওই বাড়ির পঞ্চম তলায় ‘জঙ্গি’ আবদুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই কর্মচারী আছেন।
মঙ্গলবার সারাদিন র্যাবের পক্ষ থেকে যোগাযোগ করে আবদুল্লাহকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা চলে। সন্ধ্যায় জানানো হয়, আবদুল্লাহ আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন। কিন্তু রাত পৌনে ১০টার দিকে ওই ভবনে বিকট শব্দে তিনটি বিস্ফোরণ ঘটে।
বুধবার সকাল থেকে সারা দিন তল্লাশি চালিয়ে বিকালে পঞ্চম তলার ওই বাসা থেকে সাতজনের খুলি ও পোড়া অঙ্গপ্রত্যঙ্গ পাওয়ার কথা জানায় র্যাব।
পরদিন ষষ্ঠ তলার একটি অংশে ১০টি উচ্চ ক্ষমতার বোমা, বিভিন্ন রাসায়নিক দিয়ে তৈরি বিস্ফোরক, ৩০টি বোতল বোমা, ৫০টি দেশীয় অস্ত্র এবং সালফার, ১০ কেজি গান পাউডারসহ বিভিন্ন বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
Sylhetnewsbd Online News Paper