সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট মহানগর ছাত্রদলের সক্রিয় ছাত্রনেতা মো: রাসেল আহমদ কে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে সিলেট মহানগর ছাত্রদল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল তরুণদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কাজ করবে বলে আশাবাদী সিলেট মহানগর ছাত্রদল।
সিলেট নিউজ বিডি ডট কমকে এক বার্তায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান এবং তরুন প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি প্রকৌশলী মখলেছ তালুকদার ও সাধারন সম্পাদক তারেকুর রহমান তারেক,সহ-সাধারন সম্পাদক বন্ধুবর এ.এল.এম.কাওছার সহ কেন্দ্রীয় সংসদে নির্বাচিত সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানান সিলেট মহানগর ছাত্রদল।
উল্লেখ্য, “আমরা যদি সৎ থাকি পরিবর্তন সম্ভব” এই স্লোগান নিয়ে এক ঝাঁক তরুণদের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদে’র শীর্ষ নীতি নির্ধারক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে আরো শক্তিশীল করার লক্ষে উক্ত কমিটি’র কেন্দ্রীয় সংসদে’র সভাপতিঃ প্রকৌশলী মুখলেছ তালুকদার ও দপ্তর-সম্পাদক মোঃ শাহ জাহান হোসেন আশিক গত মঙ্গলবার(২৯আগষ্ট ১৭ইং)পূর্ণাঙ্গ কমিঠি ঘোষনা করেন।
Sylhetnewsbd Online News Paper