অর্ডার দিলেন স্মার্টফোন, পেলেন সাবান!

সিলেট নিউজ বিডি ডেস্ক: ভারতের দিল্লির এক বাসিন্দা অনলাইনে অর্ডার দিয়েছিল স্মার্টফোনের, কিন্তু তার ঘরে স্মার্টফোন নয়, এসেছে সাবান। অনলাইনে অর্ডার দিয়ে ঠিক এভাবেই বোকা বনে গেলেন তিনি।

দিল্লির ওই বাসিন্দা নাম চিরাগ ধাওয়ান। ৭ সেপ্টেম্বর অ্যামাজন থেকে একটি স্মার্টফোনের অর্ডার দেন। ১১ সেপ্টেম্বর চিরাগের কাছে ডেলিভারি আসে। কিন্তু প্যাকেট খুলে দেখে স্মার্টফোনের বদলে তিনটে কাপড় কাচার সাবান পাঠানো হয়েছে।

ফেসবুকে সাবানের ছবি পোস্ট করে চিরাগ বলেন, ‘‌আমি রাত ৯‌টা নাগাদ অফিস থেকে ফিরে এসে দেখি ফোন নয়, তিনটে সাবান পাঠানো হয়েছে আমায়।’‌

১১ সেপ্টেম্বরের এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ফেসবুকে এই পোস্ট দেখার পরেই অ্যামাজন সমস্যাটির সমাধান দেয়। খুব শীঘ্রই চিরাগের হাতে স্মার্টফোন পৌঁছে যাবে বলে আশ্বাস দেন অ্যামাজন।