সিলেট নিউজ বিডি ডেস্ক:অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। এবার তিনি দাঁড়িয়েছেন রোহিঙ্গা কিশোরীদের পাশে। তাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছেন তিনি।
বিদ্যানন্দ এতদিন নিরাপত্তার কথা চিন্তা করে কোনো নারী স্বেচ্ছাসেবককে পাঠায়নি রোহিঙ্গা ক্যাম্পে। ঠিক সেই সময়েই এগিয়ে এসেছেন অভিনেত্রী ঊর্মিলা। কথা বলেছেন রোহিঙ্গা নারীদের সঙ্গে এবং তাদের হাতে তুলে দিয়েছেন স্যানিটারি ন্যাপকিন।
রোহিঙ্গা ক্যাম্পে কিশোরীদের স্যানিটারি ন্যাপকিনের চাহিদার কথা বারবার উঠে আসছিল। নিরাপত্তার অভাবে এখনো কোনো মেয়ে স্বেচ্ছাসেবককে সেখানে পাঠানোর সাহস করিনি।
এই অবস্থায় এগিয়ে আসেন জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তিনি দায়িত্ব নেন স্যানিটারি ন্যাপকিনের স্পন্সর এবং বিতরণের। ঝুঁকির কথা মাথায় থাকলেও তিনি প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল কক্সবাজার পৌঁছান। সেখানে জীর্ণ ঘরের কিশোরী কন্যাদেরহাতে তুলে দেন স্যানিটারি ন্যাপকিন।
Sylhetnewsbd Online News Paper