সিলেট নিউজ বিডি ডেস্ক: তিনদিনের প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ দল রোববার জোহানেসবার্গ থেকে প্রথম টেস্টের ভেনু্য পচেফস্ট্রুমে পৌঁছেছে। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক এবং এই সফরে দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘বাংলাদেশ দল স্থানীয় সময় রোববার বেলা ১টায় পচেফস্ট্রুমে পৌঁছায়।’ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার প্রথম টেস্টে মাঠে নামবেন মুশফিকুর রহিমরা। টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশ দল অনুধাবন করছে যে, কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। এছাড়া দলে দু’জনের ইনজুরি চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে।
যদিও দলের ফিজিও আগেরদিনই জানিয়েছেন, পেশির চোটে থাকা তামিম ইকবাল এবং কাঁধে আঘাত পাওয়া সেৌম্য সরকার প্রথম টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন। টেস্ট সিরিজে সাকিব আল হাসান খেলছেন না। চাপ নিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সাকিবের জায়গায় অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে ভরসা মনে করছেন নির্বাচকরা। প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারেননি তিনি। দ্বিতীয় উইকেটকিপার লিটন দাসও রান পাননি। বাকিরা ভালো খেলার আভাস দিয়েও বড় ইনিংস উপহার দিতে পারেননি। টিম ম্যানেজমেন্টের চিন্তা ওপেনিং নিয়ে। তামিম প্রথমদিন চোট পাওয়ার পর আর মাঠে নামেননি। সৌম্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। প্রথম টেস্টের আগে তারা পুরোপুরি সুস্থ হতে পারবেন কিনা এ নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তবে যে কন্ডিশন নিয়ে ভয় ছিল সবচেয়ে বেশি, সে জায়গায় খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছেন ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার আবহাওয়া প্রায় বাংলাদেশের মতোই। শুধু একটু ঠাণ্ডা বেশি।
সাব্বির রহমান আগেরদিন বলেছেন, ঠাণ্ডার সঙ্গে অভ্যস্ত হওয়ার চষ্টো করছেন সবাই। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ফিল্ডিং মিস ভুগিয়েছিল দলকে। প্রস্তুতি ম্যাচেও চারটি ক্যাচ ছেড়ে সেই ধারা থেকে বের হতে পারেননি মুশফিকরা। দক্ষিণ আফ্রিকা আমনি্ত্রত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলে মোস্তাফিজরা চ্যালেঞ্জটা ভালোই টের পেয়েছেন। উইকেট নেয়া যে সহজ হবে না সেটা বুঝে গেছেন বোলাররা। মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘প্রথম টেস্টের আগে যে কয়েকদিন সময় হাতে আছে, তাতেই হয়তো দুর্বলতাগুলো কাটিয়ে
Sylhetnewsbd Online News Paper