সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বড় ছনখোলায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহত ওই রোহিঙ্গা যুবকের নাম নুরুল ইসলাম (২৫)।
মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় ৪৩ নম্বর আন্তর্জাতিক পিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারের বলিবাজার এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে গরু নিয়ে ফিরছিলেন নুরুল ইসলাম। পথে এ দুর্ঘটনায় পড়েন তিনি। নুরুল ইসলাম বড় ছনখোলা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে থাকেন।
এর আগে স্থলমাইন বিস্ফোরণের দুটি পৃথক ঘটনায় একই এলাকায় চারজন নিহত হয়।
Sylhetnewsbd Online News Paper