সিলেট নিউজ বিডি ডেস্ক: দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তাপস দাশ পুরকায়স্থ। বার্তা সম্পাদক থেকে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি পাওয়ায় গতকাল মঙ্গলবার উত্তরপূর্ব পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার উত্তরপূর্ব কার্যালয়ে তাপস দাশ পুরকায়স্থকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পত্রিকার প্রধান সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, যুগ্ম বার্তা সম্পাদক ফখরুল ইসলাম ও নেহার রঞ্জন পুরকায়স্থ, চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল পারভেজ, সিনিয়র সাব এডিটর মীর্জা সোহেল, সিনিয়র রিপোর্টার রবিকিরণ সিংহ রাজেশ, সাংবাদিক সজল ঘোষ, স্টাফ রিপোর্টার ওলিউর রহমান, স্টাফ রিপোর্টার তুহিনুল হক তুহিন, ম্যানেজার একাউন্টস্ জামাল আহমদ চৌধুরী, বিজ্ঞাপন ব্যবস্থাপক ইকবাল হোসেন আনা, সহকারী ম্যানেজার অনুপ নাগ লিটন, কম্পিউটার ইনচার্জ অমিত দাশ শিবু, সহকারী কম্পিউটার ইনচার্জ সঞ্জয় বণিক, আতিকুর রহমান বাবলু, শিপন আহমদ, স্টাফ ফটোগ্রাফার শংকর দাস, নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম বলেন- তাপস দাশ পুরকায়স্থ’র দীর্ঘদিন ধরে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি ন্যায়ের প্রতি অবিচল থেকে দায়িত্ব পালন করছেন। সিলেটে সাংবাদিকতার ক্ষেত্রে তাপস দাশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
Sylhetnewsbd Online News Paper