সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে বিভিন্ন ব্রান্ডের ১শ’৬১ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। গত মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার জাউয়াবাজার এলাকার পাইগাঁও পয়েন্ট থেকে পুলিশ ধাওয়া করে সিএনজি চালিত অটোরিক্সাসহ ওই ৩জনকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নির্মল চন্দ্র দেব, এএসআই সমিরন ও এএসআই মফিজুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে মদসহ তাদের আটক করে। ভারতীয় অফিসার্স চয়েজ, এসিব¬াক, মেগডুয়েল, টেংগু ব্রান্ডের এসব মদের বাজার মুল্য প্রায় ১লাখ ১০ হাজার টাকা। আটককৃতরা হলো, কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের পূত্র শফিকুল ইসলাম (২৮), একই ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের মৃত মফিজ আলীর পূত্র বাবুল মিয়া (২৫) ও তাজপুর গ্রামের হুসিয়ার আলীর পূত্র সাইদুর রহাস (২৭)। গতকাল বুধবার দুপুরে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
Sylhetnewsbd Online News Paper