সিলেট নিউজ বিডি ডেস্ক: এক ঝাঁক তরুণদের সমাজসেবার ব্রত নিয়ে সিলেটের নতুন ধারার দৈনিক বিজয়ের কণ্ঠ’র পাঠক সংগঠন ‘স্বপ্নমঞ্চ’র আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে নগরীর রংমহল টাওয়ারস্থ বিজয়ের কণ্ঠ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
গত রবিবার বিকেলে আয়োজিত এ সভায় সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। স্বপ্নমঞ্চ’র বিভাগীয় সম্পাদক প্রভাষক মবরুর আহমদ সাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিজয়ের কণ্ঠ’র সম্পাদক জে.এ.কাজল খাঁন বলেন, তরুণ প্রজন্মই একটি দেশের স্বপ্নদ্রষ্টা। আজকের শিশুরাই আগামীতে বড় হবে এবং সমাজের দায়িত্ব গ্রহণ করবে। তাই জাতি ও জাতীয় স্বার্থে শিশু ও তরুণদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার এবং সমাজকে ভালো কিছু দেয়ার সুযোগ-সুবিধা করে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, উপ-সম্পাদক মনোয়ার জাহান চৌধুরী, নিউজ ইনচার্জ দেবব্রত রায়, সহ-সম্পাদক রেজাউল হক ডালিমসহ সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় মবরুর আহমদ সাজুকে আহবায়ক ও অজয় বৈদ্য অন্তরকে সদস্যসচিব করে ৭ সদস্যবিশিষ্ট ‘স্বপ্নমঞ্চ’র সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- যুগ্ম-সম্পাদক তানভীর আহমদ তালুকদার, তোফায়েল আহমদ মামুন, জিয়াউল ইসলাম, লুৎফুর রহমান, আফ্রাহিম। এছাড়াও কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন- মো. নাইম আহমদ, আব্দুস সামাদ মো. রায়হান উদ্দিন, সিরাজুল ইসলাম, আজিজ আহমদ মাসুম, কায়েদ আহমদ, তোফায়েল আহমদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper