সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দোলাববাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত গয়াছ মিয়া, দবীর মিয়া, মুহাম্মদ আলী, আনুয়ার আলী, আছাব আলী ও জহুর উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গ্রামের আবদুল জলিলের পুত্র দবীর মিয়া ও সুরত মিয়ার পুত্র রুবেল মিয়ার মধ্যে গত কয়েকদিন পূর্বে তুচ্ছ বিয়য়কে কেন্দ্র করে বাকবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রোববার বিকাল সাড়ে ৪টায় দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষের লোকজন সংংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের মধ্যে গয়াছ মিয়া, দবীর মিয়া, মুহাম্মদ আলী, আনুয়ার আলী, আছাব আলী ও জহুর উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আখলুছ মিয়া (৩৫), আবদুল জলিল (৬০), সাধু মিয়া (৪৫), কাওছার আহমদ (২৫), মিন্টু মিয়া (২৫) সহ অন্য আহতদের স্থাানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
Sylhetnewsbd Online News Paper