সিলেট নিউজ বিডি ডেস্ক: পর্দায় আসবে ১ ডিসেম্বর। তার আগেই রেকর্ড গড়ল পদ্মাবতী।
সৌজন্যে, ছবির ট্রেলার। গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশিবার দেখা হলো ট্রেলারটি। এর আগে বলিউডের কোনো ছবির ট্রেলার এতবার দেখা হয়নি। ট্রেলারটি পেছনে ফেলে দিয়েছে ‘স্টার ওয়ারস : দা লাস্ট জেডি ও জাস্টিস লিগ’ ছবির ট্রেলারকেও।
মাত্র ২৪ ঘণ্টায় ১ কোটি ৫০ লাখ বার দেখা হয়েছে ট্রেলারটি। সেখানে ‘স্টার ওয়ারস : দা লাস্ট জেডি ও জাস্টিস লিগ’ এর ট্রেলার দেখা হয়েছে মোটামুটি ১ কোটি ৩০ লাখ বার। এখন তো পদ্মাবতীর ট্রেলার দেখার সংখ্যা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে ২ কোটি বার দেখা হয়েছে।
ছবিটি পর্দায় আসার আগেই ট্রেলারটি রেকর্ড গড়ায় উচ্ছ্বসিত টিম পদ্মাবতী।
টুইট করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন শহিদ কাপুর ও রণবীর সিং।
প্রসঙ্গত, সোমবার সামনে আনা হয় পদ্মাবতীর ট্রেলার। যা দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি অমিতাভ বচ্চন ও বাহুবলির পরিচালক রাজামৌলির মতো তারকা। ট্রেলারটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন হৃতিক রোশন, আনুশকা শর্মারাও।
Sylhetnewsbd Online News Paper