জগন্নাথপুরে পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিলেট নিউজ বিডি ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মসজিদের গেইট নির্মাণ নিয়ে দুই পক্ষের দ্বন্ধের জেরকে কেন্দ্র করে একপক্ষকে পুলিশ দিয়ে অস্ত্র মামলা ও মাদক মামলায় হয়রানির প্রতিবাদে এবং প্রকৃত দোষিদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার দুপুর দেড় টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বুধরাইল আউদত জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সহ-সভাপতি ময়না মিয়া, কমিটির সাধারণ সম্পদাক এলাছ মিয়া ও মসজিদ কমিটির সদস্য হাজী মো. হাজী তারিফ উল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, সৈয়দপুরের বুধরাইল আউদত জামে মসজিদের একটি গেইট নির্মাণকে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী মো. হারুন মিয়া ও মসজিদ কমিটির সদস্যদের সাথে দ্বন্ধ চলছিল। এরই এক পর্যায়ে মো. হারুন মিয়া ও তার ছেলে মো. কয়েস মিয়া পুলিশকে টাকা দিয়ে নিরিহ লোকদের উপর অস্ত্র ও মাদকের মামলা দিয়ে হয়রানি করে আসছে। এরই প্রতিবাদে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করছে। সেই সাথে পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কতৃপক্ষকে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহার করে প্রকৃত দোসীদের আইনের আওতার আনার দাবী জানান।

পরে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে আউদত মসজিদের সামনে এসে শেষ হয়।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর এই ঘটনায় মিথ্যা অস্ত্র মামলা দিয়ে হয়রানির অভিযোগে সদর থানার এসআই শিবরী কায়েছ মীরকে প্রত্যাহার করা হয়।