সিলেট নিউজ বিডি ডেস্ক: অতিরিক্ত মেদ কমাতে, হাড় মজবুত করতে, হাড়ের গঠন সঠিক রাখতে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই দরকারি। ভিটামিন ডি’র সবচেয়ে বড় উৎস হল সূর্যের রশ্মি।
এ ছাড়াও ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করতে, মস্তিষ্কের উন্নয়ন এবং তার কার্যকারিতা আরো উন্নত করতে সাহায্য করে ভিটামিন ডি। পাশাপাশি শিশুদের রিকেট, প্রাপ্তবয়স্কদের অস্টিওমেলাসিয়া, ঠাণ্ডা লাগা, ক্লান্তি-অবসাদ দূর করতে, দাঁত ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ডি।
চিকিৎসকরা জানাচ্ছেন, প্রত্যেক মানুষের প্রতিদিন অন্তত ১০ মাইক্রোগ্রাম করে ভিটামিন ডি প্রয়োজন। আর ক’দিন পরই শীতকাল পড়ে যাবে। তার আগে জেনে নিন, শীতকালে কোন কোন খাবার থেকে ভিটামিন ডি পাবেন।
১) তৈলাক্ত মাছ। যেমন, স্যামন, সার্ডিন।
২) কমলালেবুর রস।
৩) রেড মিট।
৪) ডিমের কুসুম।
৫) চিজ।
৬) তোফু। সূত্র: ইন্টারনেট
Sylhetnewsbd Online News Paper