নিসচা যুক্তরাষ্ট্র নিউজার্সি ষ্টেইট শাখা গঠন

সিলেট নিউজ বিডি ডেস্ক: ‘পথ যেন শান্তির হয়, মৃত্যূ নয়’ এই শ্লোগানকে ধারণ করে নিরাপদ সড়ক চাই- নিসচা যুক্তরাষ্ট্র নিউজার্সি ষ্টেইট শাখা গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গত ররিবার রাতে প্যাটরসনের নিউসার্জি হেলফ সেন্টারে নিউজার্সির রাজনীতিবিদ সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও সফল সংগঠক নুরজ্জামান সোহেল এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা)র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে মোবাইল ফোনে কথা বলে এ কমিটি ঘোষনা করেন। এ সময় সেখানে নিরাপদ সড়ক চাই যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপন ও সদস্য সচীব স্বীকৃতি বড়–য়া সহ অনেক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
গোলাপগঞ্জের কৃতি সন্তান নিউজার্সি তরুন রাজনীতিবিদ আবুল কালামকে আহ্বায়ক, সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু ও তরুণ ব্যবসায়ী আলমগীর খাঁনকে যুগ্ন আহ্বায়ক এবং জালালাবাদ ট্রাভেলসের স্বত্বাধিকারী মাসুক আহমেদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট নিরাপদ সড়ক চাই নিসচা যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেইট শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।