সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটে এতিম শিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়েছে। অটিজম ফাউন্ডেশন ও শেখ রাসেল স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে গত ১৮ অক্টোবর বুধবার নগরীর রায়নগরস্থ সরকারী শিশু পরিবারে (বালিকা) কেককাটা ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
জন্মদিনের কেক কাটেন অটিজম ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যকরী কমিটির সভাপতি মো. আলী হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সরকারী শিশু পরিবারের (বালিকা) উপতত্ত্বাবধায়ক জয়তি দত্ত, মালেক আহমদ, জুয়েল আহমদ, জাবেদ খান, রাসেল আহমদ, জাবেদ আহমদ, টিপু সুলতান, শেখ সাজ্জাদ, বাপ্পি গুপ্ত, সুমন আহমদ, রানা আহমাদ, শিহাব আহমদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper