সিলেট নিউজ বিডি ডেস্ক: তৃতীয় ও শেষ ওয়ানডেতে গতকাল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ২০০ রানে হেরে যায় বাংলাদেশ। এর আগের দু’টো ওয়ানডেতেও হারে সফরকারি বাংলাদেশ। তৃতীয় ম্যাচ হেরে হোয়াইট ওয়াশের লজ্জায় পড়ল বাংলাদেশ। দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা এমন বেহাল দশাকে দেশের ক্রিকেটের জন্য বিপজ্জনক হিসেবে দেক্ষছেন।
তিনি বলেন, ‘এই অবস্থা বিপজ্জনক। একটি সতর্কবার্তাও। সামনে বিশ্বকাপ। খুব দ্রুত আমাদের বিষয়গুলো খতিয়ে দেখতে হবে,’ মন্তব্য করে মাশরাফী বলেন, ‘ব্যাটিং, বোলিংয়ে আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস ছিল না। কন্ডিশনের সঙ্গেও খাপ খাওয়াতে পারিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এসব হচ্ছে। খুব দ্রুত আমাদের উন্নতি করতে হবে। না হলে ভবিষ্যতে দেশের বাইরের সিরিজগুলো আরও কঠিন হয়ে যাবে।’
মাশরাফি বলেন, ‘আমি মনে করি নির্দিষ্ট খেলোয়াড়ের ভেতর থেকে খুঁজে বের করতে হবে, কেন আমরা ভালো করতে পারছি না। সাউথ আফ্রিকায় বেশি বেশি অনুশীলন করে এটা সম্ভব বলে আমি মনে করি না। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া।’
Sylhetnewsbd Online News Paper