‘বিদেশিরা যা বলবে তাই সত্য, আমরা যা বলব তা মিথ্যা?’

সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে চলছে।বিদেশিরা যা বলবে তাই সত্য। আমরা যা বলব তা মিথ্যা, কেন?’

সোমবার রাজধানীর একটি হোটেলে পদ্মা সেতু সংক্রান্ত এক সেমিনারে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়। দেশের অর্থনৈতিক অবস্থা ও পদ্মা সেতু নির্মাণের বিষয়গুলো তুলে ধরেন তিনি। ওই আলোচনা সভার আয়োজন করে বেসরকারি সংস্থা সুচিন্তা ফাউন্ডেশন।

জয় বলেন, ‘আমরা বিদেশিদের বা কারো গোলাম না। বিশ্বে অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৩৩তম।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ পদ্মাসেতু ইস্যুতে বাংলাদেশকে শাস্তি দিতে বলেছিল হিলারি ক্লিনটন ও ড. মোহাম্মদ ইউনুস, বিশ্বব্যাংক সেটা শিকার করেছে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে। আওয়ামী লীগ সরকারের বিশেষ গুণ আছে। তা হলো আমাদের মেধা আছে।’