৩৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৩৭৯ জন

সিলেট নিউজ বিডি ডেস্ক: ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বুধবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির তথ্য কর্মকর্তা ইসরাত জানান।

তিনি বলেন, আজ বিকেলে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে ১ হাজার ৭০১ জন, কারিগরি ক্যাডারে ৭৩৫ জন রয়েছেন।

কিছুক্ষণ পর পিএসসির ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে। এছাড়াও টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে ৩৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল জানা যাবে এ পদ্ধতিতে। PSC স্পেস দিয়ে ৩৭তম এর রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে রেজিস্ট্রশন নম্বরসহ কোয়ালিফইড অথবা নন কোয়ালিফাইড হিসেবে ফলাফল পাওয়া যাবে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে।

প্রসঙ্গত, ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।