সিলেট নিউজ বিডি ডেস্ক: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাত সন্দেহে স্থানীয় কয়েকজন বাংলাদেশির উপর রোহিঙ্গারা হামলা চালায়। এতে চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
তিনি আরো জানান, আহতদের ধারাল অস্ত্রের জখম রয়েছে। আহত চারজনের মধ্যে দুইজনকে কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে এবং অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।তবে হামলায় জড়িত রোহিঙ্গাদের আটকের জন্য অভিযান চলছে বলে জানান ওসি।
Sylhetnewsbd Online News Paper