সিলেট নিউজ বিডি ডেস্ক: নতুন করে ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। তবে সেটা ভ্রমণ ভিসা। আর এজন্য ইতোমধ্যে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে দেশটি।
সৌদি আরবের আল ওয়াতান পত্রিকার এক সংবাদে বলা হয়, আপাতত গ্রুপভিত্তিক ভ্রমণ ভিসা দেয়া হবে। তবে এ ভিসা পেতে হলে অনুমোদিত ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করতে হবে।
তাবুক ট্যুরিজম ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ মেম্বার জামাল আল ফাখরি বলেন, অনুমোদিত এজেন্সিগুলোর মধ্যে একটি হতে পারে তাবুক। এ ভিসা চালু হলে ভ্রমণপ্রিয়দের দারুণ গন্তব্য হবে সৌদি আরব। ভ্রমণ ভিসা চালু হলে সৌদি আরবে বেসরকারি বিনিয়োগ বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে।
সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রুস্তু আল কুবাইশি বলেন, সৌদি আরবে অনেক দক্ষ কর্মী আছে। অনেক কর্মীরা বিদেশি ভাষা জানে।
ভ্রমণ ভিসা চালু হলে কাজের খুব সুবিধা হবে। আমাদের প্রতিষ্ঠান ট্যুরিজমের ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে। ট্যুরিস্টদের নিরাপত্তাসহ নানা বিষয়ে সেবা দেয়ার জন্য আমরা উদ্যোক্তা তৈরির কাজ করছি। সূত্র: আরব নিউজ
Sylhetnewsbd Online News Paper