মঙ্গলে যেতে টিকিট কাটলেন লক্ষাধিক ভারতীয়

সিলেট নিউজ বিডি ডেস্ক: সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তাতে দেখা যাচ্ছে কতজন মানুষ পৃথিবী ছেড়ে মঙ্গলে যেতে চান।

আর এই গোষ্ঠীর মধ্যে ভারতীয়দের সংখ্যা জানলে চোখ কপালে উঠবে আপনার।
২০১৮-এর ৫ মে মঙ্গলে নিয়ে যাচ্ছে নাসা। তার জন্য নাকি টিকিট কেটেছেন ১ লাখ ৩৯ হাজার ভারতীয়। মঙ্গলে যাওয়ার জন্য অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। গোটা বিশ্ব টিকিট বুকিংয়ে অনলাইনে অংশ নিয়েছে। বিশ্বের ২৪ লাখ ২৯ হাজার ৮০৭ জন মঙ্গলে যাওয়ার জন্য টিকিট কেটেছেন। এই তালিকায় ভারতের স্থান তৃতীয়। তার আগেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন।

কীভাবে এই মিশন সম্পন্ন হবে?

নাসা সূত্রে জানা গেছে, যারা মঙ্গলে যাচ্ছেন, তাদের নাম ইলেকট্রন বিমের সাহায্যে সিলিকন ওয়েফার মাইক্রোচিপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে।

ওই চিপটিকে মহাকাশ যানের একেবারে মাথায় লাগিয়ে দেওয়া হবে।
নাসা সূত্রে আরো জানা গেছে, এই মিশনটি ৭২০ দিনের। ২০১৮-এর ৫ মে রওনা দেওয়ার পর মঙ্গলের নিরক্ষরেখা পৌঁছতে সময় লাগবে ২৬ নভেম্বর। সূত্র: ইন্টারনেট