স্টাফ রিপোর্টার সিলেট নিউজ বিডি: সিলেটে কেন্দ্রীয় শহিদমিনারে ১৬ই ডিসেম্বর রাত সোয়া ৮টায় মঞ্চস্থ হয়েছে মুক্তিযুদ্ধেন নাটক ‘বিবিসাব’। আব্দুল্লাহ্ আল মামুনের রচনায় এবং সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক, নাট্যায়ন সিলেটের সাধারণ সম্পাদক চম্পক সরকারের নির্দেশনায় পথনাটক ‘বিবিসাব’ দর্শক মাতিয়েছে। নাটক মঞ্চস্থ হওয়ার সময় দর্শকের উপস্থিতিতে শহিদমিনার ছিল কানায় কানায় পূর্ণ। এ নাটকে নাট্যায়ণ সিলেটের প্রতিভাবান নাট্যশিল্পীরা অভিনয় করেছেন নাটকটিতে। ছিলেন নবীণ অভিনেতা-অভিনেত্রীরাও।
নাটকে অভিনয় করেন, প্রবীণ নাট্যাভিনেত্রী রওশনারা মনির রুনা, নাট্যায়ন সিলেটের সভাপতি নজরুল ইসলাম মনজুর, অভিনেতা এখলাছ আহমদ তনময়, রাসেল হামিদ, তুহিন খান, লোকমান আহমদ, বদরুল ইসলাম, প্রকাশ, বদরুল আলম, আমানুল্লাহ আমান ও তিথি খান।
Sylhetnewsbd Online News Paper